,

বাউফলে ২৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ

news-image

টুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে রোববার দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা ।

সরেজমিনে খোঁজ নিযে জানা গেছে, ভোলা কোস্ট গার্ডের প্রধান লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ অনিকের নেতৃত্বে সকাল থেকে কালাইয়া বাজারে অভিযান শুরু হয়। তিনি সাংবাদিকদের জানান, গোপন খবরে ছয়টি গুদাম ঘরে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২৮ কোটি টাকা এবং ৩ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয় যার বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। জব্দ হওয়া ওইসব কারেন্ট জাল ও পলিথিনের মালিক হলেন রুপ কুমার মালি, রিপন কুমার মালি, সুমন মালি ও দুলাল মালি। অভিযানের আগ মুহূর্তে তারা পালিয়ে যেতে সক্ষম হন বলে জানান কোস্টগার্ঢ সদস্যরা। অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী মেজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে’র উপস্থিতিতে জব্দ করা ওই জাল ও পলিথিন স্থানীয় ধানহাট মাঠে রোববার বিকাল ৫টার দিকে পুড়িয়ে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর