,

ছাত্র আন্দোলনকে পুঁজি করে নারায়ণগঞ্জে বেড়েছে সবজির দাম

news-image

ছাত্র আন্দোলনে পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় নারায়ণগঞ্জে বেড়েছে সবজির দাম। শিক্ষার্থীদের আন্দোলনে সবজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র মুন্সিগঞ্জ থেকে কিছু সবজি নৌপথে আসছে। তবে দাম চড়া। প্রতি কেজি সবজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ভোগান্তিতে ক্রেতারা। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্য পণ্যের দাম।

রোববার বেলা ১ টায় নগরীর প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজার সরেজমিন ঘুরে দেখা গেল, সকল সবজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গত দুই থেকে তিন দিনে সবজির এমন ঊর্ধ্বগতির কারণে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিগত দিনের আন্দোলন ও অবরোধের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি আসতে পারেনি। আমদানি না থাকায় সকল সবজির দাম বৃদ্ধি পেয়েছে। অপর দিকে খুচরা বাজারের প্রতি কেজিতে আরো ৮ থেকে ১০ টাকা বেশি বিক্রয় হচ্ছে সবজি।

কাঁচাবাজারের শেষ তথ্য মতে, বেড়েছে পটল, সীম, বরবটি, কাকরল, ভেন্ডি, বেগুন, পেয়াজ, সীম, ধনেপাতা ও অন্যান্য সবজির দাম। বেগুন ২০ টাকা বেড়ে ৭০ টাকা, পটল ২০ টাকা বেড়ে ৫০ টাকা কেজি, বরবটি ১০ টাকা বেড়ে ৫০ টাকা, কাকরল ১০ টাকা বেড়ে ৫০ টাকা, ভেন্ডি ১০ টাকা বেড়ে ৪০ টাকা, সীম ৪০ টাকা বেড়ে ২০০ টাকা, লাউশাক ২০ টাকা বেড়ে ৫০ টাকা, ধনেপাতা ৪০ টাকা বেড়ে ১০০টাকা, লালশাক ১০ টাকা বেড়ে ৪০ টাকা, আলু ২০ টাকা, কাচা মরিচ ৮০ টাকা, দেশি পেয়াজ ৫৫ টাকা ও ইন্ডিয়ান পেয়াজ ৩৫ টাকা কেজি , করলা ৬০ টাকা কেজি, কহি ৩০ টাকা, লেবু ৩০ টাকা হালি, দেশি গাজর ৫০ টাকা ও চায়না গাজর ১০০ টাকা, টমেটু ৮০ টাকা, লতি ৪০ টাকা, লাউ ৪০ টাকা, শশা ও পেঁপে ২০ টাকা, পুইশাক ৩০ টাকা, ডাটাশাক ২৫ টাকা কেজি বিক্রয় হচ্ছে পাইকারী বাজারে।

এবিষয়ে ফারিয়া ইসলাম তুমি নামে এক গৃহবধূ বলেন, যেভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাহিয়ে চলে যাবে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের ভোগান্তিতে পরতে পারে। রাফিয়া ইসলাম যুথি বলেন, বাজারের সবজি বিক্রতারা শিক্ষার্থীদের আন্দোলনের অজুহাত দিয়ে সকল পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের ভোগান্তির শেষ হবে না। তাই সরকারের উচিত হবে এই মুহূর্তে পরিবহন ব্যবস্থা চালু করা। রহিম নামে এক ক্রেতা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে এটা পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। তাই সরকারের কাছে অনুরোধ করছি, পরিবহন ব্যবস্থা দ্রুত চালু করার জন্য।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর