,

অভিনেত্রী নওশাবা রিমান্ডে

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মৃত্যুর গুজব ফেইসবুক ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদকে চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ হেফাজতের আদেশ দেন।

এর আগে দুপুরে এই অভিনেত্রীকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর তাকে আদালতে হাজির করে সাতদিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বিকাশ কুমার পাল। এ সময় এই অভিনেত্রীর পক্ষে আইনজীবী এ এইচ এম ইমরুল কাওসার রিমান্ড আবেদন বাতিল জামিনের আবেদন করেন।

শনিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর জিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকাল চারটার দিকে ফেইসবুক লাইভে জিগাতলায় হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান।

শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব-১ এর কার্যালয়ে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওশাবা জানান, ফেইসবুক লাইভের সময় তিনি ঘটনাস্থলে নয়, উত্তরায় একটা শুটিং স্পটে ছিলেন। কিন্তু এমনভাবে লাইভ করছিলেন যেন তার সামনেই ঘটনা ঘটছে।

অন্য একজনের অনুরোধে নওশাবা একাজ করেছেন বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছিলেন।

আদালতে শুনানিতে নওশাবার আইনজীবী এ এইচ এম ইমরুল কাওসার বলেন, “ওই ঘটনায় নওশাবা ভুল স্বীকার করে ফেইসবুকেই দুঃখ প্রকাশ করেছেন। কোন উসকানির উদ্দেশ্য তার ছিল না।”

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর