,

মার্কিন দূতাবাসের বিবৃতি, বার্নিকাটের গাড়িতে হামলা, ক্ষতি হয়নি

news-image

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বহনকারী একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

রোববার দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল শনিবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক রাষ্ট্রদূতকে বহনকারী দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তায় নিয়োজিত দল অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, হামলায় রাষ্ট্রদূত, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষতি হয়নি। তবে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।

এই ঘটনায় দ্রুত সাড়া প্রদান এবং পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর