,

জরুরি মতবিনিময় সভা:শিক্ষকদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষার্থীদের আপনারা আদর করে বোঝান, তাদের দাবি সরকার মেনে নিয়েছে। তার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।রোববার (৫ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরীর সব কলেজের (সরকারি-বেসরকারি) অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, অভিভাবকদের ডেকে সভা করতে হবে। শিক্ষক-অভিভাবক মিলে এ ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা আগামীকাল থেকে আন্দোলনে নামলে তার দায়িত্ব শিক্ষাপ্রধানদের নিতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের বোঝাতে হবে। কোনও অজুহাত দেখানোর সুযোগ নেই। আমরা খবর নেবো, তথ্য রাখবো, কে করছেন, কে করছেন না। এবার আপনাদের পরীক্ষার সময়, কে পারবেন আর কে পারবেন না।

তিনি বলেন, মিথ্যা গুজবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। কোনো কোনো মহল এর সুবিধা নিতে পারে। তাই শিক্ষার্থীদের এখন ক্লাসে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে। তাদের দাবি সরকার মেনে নিয়েছে। তার বাস্তবায়নে কাজ চলছে। তারা যে আন্দোলন করছে তা যৌক্তিক। আমরা তাদের দোষারোপ করছি না। তারা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছে।

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের অভিনন্দন, তোমাদের বিজয় হয়েছে। কোমলমতি প্রকৃত শিক্ষার্থীদের আন্তরিকতা, ক্ষোভ ও দুঃখকে সম্মান জানাচ্ছি। দয়া করে রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও। দয়া করে বাড়িতে যাও। তোমাদের অর্জন রক্ষা করা হবে। নিজেকে আরও প্রস্তুত করো, আরও বড় পদক্ষেপ নিতে হবে। তাই এখন রাজপথে থাকা ঠিক হবে না।

পরিবহন শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানও রাস্তায় চলাফেরা করে। তারাও কোনো না কোনো স্কুল-কলেজে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে হলেও লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরে নয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রোববারও অষ্টম দিনের মতো রাজধানীতে আন্দোলন হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এ সভার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর