,

বিয়ের আগেই প্রেমিকের বাড়িতে থাকবেন তরুণী! কিন্তু কেন?

news-image

প্রেম মানে না কোনো বাধা। তা আরও এক বার প্রমাণিত হলো। জাত আলাদা। তাই তো সম্পর্ক মেনে নেয়নি পরিবার। এমনকি, সম্মান রক্ষার্থে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়। অবশেষে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসে মেয়েটি।বলছি, ভারতের বরানগরের গোপাল তিওয়ারি নামের এক প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসা বিহারের সুষমা কুমারীর কথা। এদিকে, অপহরণের অভিযোগে ছেলের খোঁজে কলকাতায় আসে বিহার পুলিশ। এরপর! কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। ঠিক হলোও তাই। আদালতে নির্দেশে মধুরেণ সমাপয়েৎ।

সুষমা কুমারী থাকেন বিহারের আর বরাহনগরের থাকেন গোপাল তিওয়ারি। কিন্তু, পথের দূরত্ব অনেকখানি হলেও তা ঘুচিয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’। ফেসবুকেই তাদের পরিচয় হয়। সেই পরিচয় প্রণয় পর্যন্ত গড়ায়। তাদের দুটি মন সংসার বাঁধার স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ হয়। কিন্তু, বাদ সাধে জাত। ভিন্ন জাত হওয়ায় বেঁকে বসে মেয়ের পরিবার। মেয়ের বাড়ি বিহারের চাপরা। ছেলে কলকাতার বরাহনগরের।মেয়েটির অভিযোগ, বাড়ির সম্মানরক্ষায় দু’জনকেই খুনের হুমকি পর্যন্ত দেয়া হয়।এরপরই এক মাস আগে বিহারের সুষমা কুমারী বাড়ি থেকে পালিয়ে আসেন। অশ্রয় নেনবরানগরে প্রেমিকের বাড়িতে। আর তারপরই প্রেমিক গোপাল তিওয়ারি নামে অপহরণের মামলাকরে প্রেমিকা সুষমা কুমারীর পরিবার।

আর এই সমস্যা দূর করতে কলকাতায় আসে বিহার পুলিশের একটি প্রতিনিধি দল।পুলিশকে সুষমা পরিস্কার জানিয়ে দেয়, তাকে কেউ অপহরণ করেনি। গোপালকে তিনি নিজের ইচ্ছায় বিয়ে করতে চান।কিন্তু, মেয়ের বয়স ২১ বছর। আর ছেলের বয়স এখন ১৯ বছর। পাত্রের এখনো বিয়ের বয়স হয়নি। ফলে এখনই আইনি মতে বিয়ে হওয়া সম্ভব নয়। তবে মেয়েও নাছোড়াবান্দা। বারাকপুর আদালতে সুষমা জানায়, প্রেমিক গোপালের বাড়িতেই থাকতে চান তিনি।

এদিকে, প্রাপ্তবয়স্ক মেয়ের সেই ইচ্ছাকেই স্বীকৃতি দেন বিচারক। পাশাপাশি জানিয়ে দেন, বিহারের যে আদালতে অপহরণের মামলা চলছে সেখানে গিয়ে হাজিরা দিতে হবে ওই তরুণীকে। সঙ্গে কোর্ট এও জানিয়ে দেয় প্রয়োজনে তার নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে। এরপর ফিরে যায় বিহার পুলিশের দলটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর