,

সাপ দিয়েছে কামড়, হাতেই সাপ পেঁচিয়ে হাসপাতালে উপস্থিত সেই নারী (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। বেশিরভাগ মানুষই সাপ দেখতে পেলেই সতর্ক হয়ে যায়। এমনকী সাপের কামড়ের কথা ভেবেই বহু মানুষ ভয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু চিনের এক মহিলা একটা সাপের সংস্পর্শে এসে কী করেছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক মহিলা সাপের কামড় খাওয়ার পর হাতের কব্জিতে সাপটা পেঁচিয়ে নিয়ে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হওয়ার ভিডিও চিনের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। চিনের পিপল’স ডেইলি অনুসারে ঘটনাস্থল চিনের জিজাং প্রদেশের পুজিং কান্ট্রি। হাতে পেঁচিয়ে থাকা সাপটার দৈর্ঘ্য ১.৫ মিটার। সাপটা বিষাক্ত না হলেও দৃশ্যটা দেখেই গায়ে কাঁটা দেবে সবার।

ভিডিও-তে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে উপস্থিত। ভিডিওর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তিনি সাপটাকে একটা জলের বোতলের মধ্যে রাখলেন। আর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তাঁর হাত থেকে সাপটা ঝুলে রয়েছে।

ভয়ঙ্কর ভিডিওটা নিচে দেখে নিন

https://www.facebook.com/pearvideocn/videos/1098139487011400/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর