,

এক ফ্রেমে শাবনূর মৌসুমী ও পপি

news-image

প্রথমবারের মতো এক ফ্রেমে বন্দি হলেন চিত্রনায়িকা মৌসুমী, শাবনূর ও পপি। তবে কোনো সিনেমা, নাটক কিংবা টিভি অনুষ্ঠান নয়। মৌসুমী ও ওমর সানীর বিবাহবার্ষিকী অনুষ্ঠানে এ তিন তারকাকে এক ফ্রেমে বন্দি করেছেন আলোকচিত্রীরা।গত ২ আগস্ট ছিল তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর বিয়ের দুই যুগে পদার্পণ অনুষ্ঠান। এদিন বিবাহবার্ষিকী হলেও দেশের পরিস্থিতি বিবেচনা করে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি এ তারকা দম্পতি।

এর পরের দিন ঘরোয়াভাবে রাজধানীর উত্তরার মৌসুমী-সানীর নিজস্ব রেস্তোরাঁয় আমন্ত্রিত কয়েকজন অতিথিকে নিয়ে ঘরোয়াভাবে মিলিত হয়েছিলেন তারা। এ আয়োজনে উপস্থিত হয়েছিলেন মৌসুমীর প্রিয় দু’জন মানুষ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ দুই নায়িকা শাবনূর ও পপি। চলচ্চিত্রে এ দুই নায়িকা মৌসুমীর ছোট বোন হিসেবেই পরিচিত।তাছাড়া পারিবারিকভাবেও পপি মৌসুমীর চাচাতো বোন। তাই বড় বোনকে শুভেচ্ছা জানাতে শাবনূরকে নিয়ে পপিও উপস্থিত ছিলেন সেদিন। এ প্রসঙ্গে পপি বলেন, ‘মৌসুমী আপু ও দুলাভাই অনেক আগেই আমাকে পরিবারের একজন হিসেবেই এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে নিজের কাজের ব্যস্ততা ও আব্বুর অসুস্থতার কারণে উপস্থিত হতে পারিনি। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম ব্যস্ততাকে দূরে ঠেলে তাদের শুভেচ্ছা জানাতে যাব। পারিবারিক আবহেই দারুণ সময় কাটল।শাবনূর আপুকে পেয়ে আরও বেশি ভালো লেগেছে। শাবনূর বলেন, ‘দাওয়াত পেলে সহকর্মীদের অনুষ্ঠানগুলোতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। মৌসুমী আপু আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তিনি আমার বড় বোন, তাকে সে অবস্থানে রেখে এসেছি সারাটা জীবন। ভীষণ শ্রদ্ধাও করি তাকে। তার আমন্ত্রণ সবসময়ই উপভোগ করি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর