,

শাকিবের ছবিতে কে থাকছেন?

news-image

বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট; বলিউড জয় করা নায়িকা তারা। আন্তর্জাতিক অঙ্গনে দারুণ জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীদের সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। লাল সবুজের এই দেশেও তাদের অগণিত ভক্ত ও অনুসারী রয়েছে। এতো দিন তাদের বলিউড ছবিতেই মেতেছিলো ঢাকাই ছবির দর্শক। এবার ঘটতে যাচ্ছে অন্য কিছু!

হ্যাঁ, ঢাকাই ছবিতেই আগমন ঘটছে উল্লেখিত তারকাদের যেকোনো একজনের। আর তাকে দেখা যাবে দুই বাংলা দাপিয়ে বেড়ানো সুপারস্টার শাকিব খানের ছবিতে। শুনে কিছুটা অবাক লাগতেই পারে। কিন্তু খোদ শাকিব খানই যখন বিষয়টির ইঙ্গিত দিয়েছেন, তখন অবিশ্বাস করারও সুযোগ কম।

দীর্ঘ দিন পর শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ছবি নির্মাণ হতে চলেছে। এটা পুরনো খবর। ‘প্রিয়তমা’ নামের সেই ছবি পরিচালনা করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বুবলী। এই খবরটিও সবার জানা।

তবে নতুন খবর হচ্ছে, ‘প্রিয়তমা’ ছবির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের একজন জনপ্রিয় নায়িকাকে। ছবিটিকে আন্তর্জাতিক মানের তৈরি করতে এর বাজেটও বেশ বড় আকারে ধরেছেন শাকিব। জানিয়েছেন, চার কোটির বেশি অর্থে নির্মিত হবে ‘প্রিয়তমা’। আগামী অক্টোবরেই শুরু হবে এর শুটিং। মুক্তির জন্য আগামী বছরের ভালোবাসা দিবসকে নির্ধারণ করা হয়েছে।

‘প্রিয়তমা’ ছবিতে বলিউডের নায়িকা থাকা প্রসঙ্গে শাকিব খান জানান, তার পছন্দের তালিকায় বেশ কয়েকজন রয়েছেন। এর মধ্যে দীপিকা, কারিনা, প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর ও আলিয়াভাটসহ আরো কয়েকজন আছেন। এদের মধ্য থেকেই কাউকে চূড়ান্ত করা হবে। আসন্ন কোরবানির ঈদের পরই মুম্বাই যাবেন তিনি। সেখানে গিয়ে নির্দিষ্ট নায়িকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করে আসবেন।

শাকিবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ২০১৪ সালে প্রথম ছবি নির্মিত হয়। ‘হিরো দ্য সুপারস্টার’ নামের সেই ছবি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। আর তিনি প্রত্যাশা করছেন, ‘প্রিয়তমা’ আগের ছবির চেয়েও ভালো করবে। তাই পরিকল্পনা ও আয়োজনের কোনো কমতি রাখছেন না এই কিং খান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর