,

বন্ধু দিবস কীভাবে এলো জানেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক: প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার। উদযাপিত হয় বন্ধু দিবস। হাতভর্তি ফ্রেন্ডশিপ ব্যান্ড, গ্রিটিংস কার্ড আর বন্ধুর ইনবক্সে উইশ- এভাবেই কেটে যায় বন্ধু দিবস। কিন্তু জানেন কি বন্ধু দিবস কীভাবে এলো?

প্রাথমিকভাবে বন্ধু দিবসের কথা মাথায় আসে বিশ্বখ্যাত উপহারসামগ্রী ও কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের অন্যতম অংশীদার জয়েস হলের। তিনি প্রতি বছর ২ আগস্ট যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস উদযাপনের বিষয়টি সামনে আনেন। তার এই উদ্যোগ থেকে বন্ধুদের মধ্যে কার্ড বিলি করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের চল শুরু হয়।

অবশ্য তাঁর সে প্রচেষ্টা অতটা সফল হয়নি। ১৯৪০ সাল নাগাদ মানুষ বুঝতে পারে, এটা কোনও মহৎ উদ্দেশ্য নয়, বরং হলমার্কের কার্ড ব্যবসা বাড়ানোর ফন্দি।

ইতিহাসের আরেকটি সূত্র থেকে জানা যায়, ১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস উদযাপনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন।

এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।

২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে ঘোষিত হয়।

তবে জাতিসংঘ ঘোষিত দিবসকে বড় পরিসরে তেমনভাবে পালন করা হয় না। আগস্ট মাসের প্রথম রোববারকে সারা বিশ্বে বন্ধু দিবস পালিত হয়।

এ তো গেল ইতিহাস। তাহলে আজই আপনার প্রিয় বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন একটু স্নিগ্ধ ছোঁয়ায়; দিতে পারেন প্রিয় কোনও উপহার, সঙ্গে চমক। আর এটা হতে পারে কোনও বন্ধুস্থানীয় ব্যক্তির প্রতিও।ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর