,

সুইজারল্যান্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বিমান বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে একটি বনে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর সুইস আল্পসে আরও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয় এই বিমান বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে স্থানীয় জেইউ-এয়ার বিমান সংস্থা জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। তারা জানিয়েছে, ওই বিমানটিতে দুইজন পাইলট ও ১৭ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। খবর রয়টার্সের।

জেইউ বিমান সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ (শনিবার) আমাদের জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত কোনও তথ্য নেই।

পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচটি হেলিকপ্টার এবং একটি বড় উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। তারা জানাচ্ছে, গ্রাউবুয়েনদেনের ক্যান্টনে পিজ সেগনাস পর্বতের পশ্চিমাংশে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পত্রিকা ব্লিক জানিয়েছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এদিকে ওই ঘটনার ব্যাপারে আজ রোববার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রেনগ পর্বত এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হলে বাবা-মাসহ তাদের দুই সন্তান নিহত হয়। এই দুই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর