,

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ২৫

news-image

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। জুমার নামাজ আদায়ের সময় আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের খাজা হাসান মসজিদে আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে আফগান পুলিশ জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন দুইজন মসজিদের ভেতর প্রবেশ করে। এ সময় জুমার নামাজ আদায়ে মুসল্লিরা মসজিদে জড়ো হচ্ছিলেন।

এদিকে আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজন সমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী।

তবে প্রাথমিকভাবে কোন সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর