,

মেসির ওপর প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে: ভেরন

news-image

স্পোর্টস ডেস্ক: কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। আর হতাশাজনক এমন ফলাফলের পর এর সমাধান খুঁজছেন দেশটির প্রাক্তন ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তার মতে, লিওনেল মেসির ওপর নির্ভরতা কাটিয়ে উঠতে হবে আর্জেন্টিনাকে। না হলে নতুন করে দল তৈরি করা যাবে না। শুধু মাত্র অনুপ্রাণিত হওয়ার জন্য আর্জেন্টিনার আর মেসির মুখাপেক্ষী হয়ে থাকা উচিত নয়, বলেও মনে করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা প্রাক্তন মিডফিল্ডার ভেরন আরও মনে করেন, কোনো দল যখনই এক জনের ওপর নির্ভর করে থাকে, তখন সে ব্যর্থ হতে বাধ্য। ভেরনের মতে, আর্জেন্টিনার ফুটবলকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সবার আগে দরকার নতুন প্রতিভার সন্ধান করা। পাশাপাশি তিনি বিশ্বাস করেন, আর্জেন্টিনায় প্রতিভার অভাব নেই।

রাশিয়া বিশ্বকাপ থেকে শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তিনি মনে করেন,”মেসির ওপরও প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে শেষ কয়েক বছরে। যার ফল ভাল হয়নি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এখনও মেসির দিকেই তাকিয়ে আছে। ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে তারা নতুনভাবে সব কিছু শুরু করতে চান। এবং সেটার জন্য বার্সেলোনার মহাতারকারই সাহায্য প্রার্থনা করেছেন।”

সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে, মেসি না থাকলে তাদের ফেডারেশন ভাল ভাল পৃষ্ঠপোষকদের হারাবে। আর সেটা হলে, নতুন পরিকল্পনা সফল করার মতো যথেষ্ট অর্থ তাদের থাকবে না।

এ ব্যাপারে ভেরন জানান, “আমাদের এই ভাবনাটাই ভুল। অথচ বলা হচ্ছে নতুনভাবে সব কিছু শুরু করা হবে। আসলে সবার আগে দরকার একটা ভাল দল তৈরি করা। যারা ভবিষ্যতে আমাদের এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া মেসি তো সব সময়ই আমাদের সাহায্য করে এসেছে। কিন্তু ওকে অল্প অল্প করে ব্যবহার করাই ভাল। সবার আগে আমাদের ভিতটা তৈরি করতে হবে। বার বার যদি ভাবি যেমন তেমন দল নিয়েও মেসি এসে বাঁচিয়ে দেবে তা হলে মারাত্মক ভুল করা হবে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর