,

ব্লু হোয়েল’র পর এবার নতুন সুইসাইড গেম ভাইরাল!

news-image

অনলাইন ডেস্ক: কিছুদিন আগেই ব্লু হোয়েল নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। এক অনলাইন গেমের জেরে আত্মহত্যা করতে দেখ যাচ্ছিল কিশোর-কিশোরীদেরও। রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল তখন। সেই মরণ-খেলার রেশ কাটতে না কাটতেই হাজির হয়েছে আরও এক সুইসাইড গেম। প্রাথমিকভাবে সেরকমটাই অনুমান করা হচ্ছে। নতুন এই গেমের নাম ‘মোমো’।

মূলত হোয়াটস অ্যাপের মাধ্যমে ভাইরাল হচ্ছে এই অদ্ভুত গেম। টেক্সট করে তাঁকে অজানা এক নাম্বারে ‘মোমো’ লিখতে বলা হবে। মোমো লিখে টেক্সট করার মানে সে এই গেমে অংশ নিতে আগ্রহী। এরপর থেকেই গেমার বিভিন্ন রকম ভূতুড়ে ছবি পেতে শুরু করবে। এরপরই স্ক্রিনে ফুটে উঠবে এক ভয়ঙ্কর ছবি। ঠিকরে বেরিয়ে আসছে তার দুটো চোখ। ইতিমধ্যেই ইন্টারনেটে এমন এক মহিলার ছবি ভাইরাল। সেই মহিলাই এখন ভয় ছড়াচ্ছে চারপাশে।

এই গেমেও একের পর এক চ্যালেঞ্জ আসতে শুরু করবে। ব্লু হোয়েলের মতোই এই গেমও শেষ হবে গেমারের মৃত্যু দিয়ে। অর্থাৎ কোনও না কোনও অছিলায় গেমারকে আত্মহত্যা করতে বাধ্য করানোই আসল উদ্দেশ্য। ঠিক ব্লু হোয়েলের মতো।

বিভিন্ন দেশের সাইবার অথরিটি মোমো চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছে। আর্জেন্টিনায় এরই মাঝে ১২ বছর বয়সী এক মেয়ে এই গেমের ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারপর থেকেই আমেরিকা, ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা, মেক্সিকোর মতো দেশগুলোতে অনলাইন গেমের ক্ষেত্রে সতর্কতা বাড়ানো হয়েছে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর