,

দারুন জয়ে সমতায় ফিরল টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক।। জমজমাট লড়াই হল। টানটান উত্তেজনায় শেষ পর্যন্ত এগিয়ে চলল খেলা। তবে শেষ হাসি হাসল বাংলাদেশ।দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারাল সাকিব বাহিনী।রোমাঞ্চকর এ জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা টানল তারা।

১৭২ রানের জবাবে শুরুটা শুভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। স্কোরবোর্ডে ৫ রান তুলতেই সাজঘরে ফেরেন এভিন লুইস। মূল্যবান উইকেটটি তুলে নেন টাইগার পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিধ্বংসী ওপেনারকে ফেরান তিনি। ক্যারিবীয় শিবিরে দ্বিতীয় আঘাতটিও হানেন কাটার মাস্টার। মুশফিকের কটবিহাইন্ডে ফিরিয়ে দেন বিস্ফোরক ব্যাটার আন্দ্রে রাসেলকে। ফলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে সেই চাপ অব্যাহত রাখেন সাকিব আল হাসান।তাতে বাড়তি পারদ জোগান রুবেল হোসেন।এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান দিনেশ রামদিনকে।

একে একে টপর্ডারের সবাই ফিরলেও টিকেছিলেন আন্দ্রে ফ্লেচার। রোভম্যান পাওয়েলকে নিয়ে দুরন্ত গতিতে ছুটছিলেন তিনি।ধীরে ধীরে ভয়ংকর হয়ে উঠছিলেন।অবশেষে হার মানেন ক্যারিবীয় ওপেনার।নাজমুল ইসলামের দুর্দান্ত ঘূর্ণিতে তালগোল পাকিয়ে সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন ফ্লেচার। তার আগে ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রানের সংগ্রামী ইনিংস খেলেন তিনি।পরক্ষণেই ক্যারিবীয় দলপতি কার্লোস ব্র্যাথওয়েটকে তুলে নেন সাকিব।এতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

রোববার ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। তবে শুরুতেই হোঁচট খান সফরকারীরা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই অ্যাশলে নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)। আস্থার প্রতিদান দিতে পারেননি ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম। সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। ফের ব্যর্থ সৌম্য (১৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন তিনি। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

একে একে লিটন, মুশফিক, সৌম্য ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। পরে সাকিবকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন অধিনায়কও। একপর্যায়ে জমে ওঠে তাদের জুটি। এতে পথ দেখতে পায় বাংলাদেশ। দলীয় ১৩৮ রানে রাসেলের শিকার বনে ফেরেন তামিম। ফেরার আগে ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ড্যাশিং ওপেনারের ষষ্ঠ ফিফটি।

তামিম ফিরলেও থেকে যান সাকিব। চলতেই থাকে বিশ্বসেরা অলরাউন্ডারের তাণ্ডব। ইনিংসের ৩ বল বাকি থাকতে হার মানেন তিনি। কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৯ চার ও ১ ছক্কা।

শেষ পর্যন্ত ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ ও আরিফুল হক ১ রানে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের হয়ে নার্স ও পল নেন ২টি করে উইকেট। উৎস : যুগান্তর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর