,

দুই বছর ৪ মাস ১৯দিন পর সাকিবের হাফ সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক।। ১৬ মার্চ, ২০১৬। কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গত প্রায় আড়ায় বছরে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু তার ব্যাট হাসেনি। একটি হাফ সেঞ্চুরিরও দেখা মেলেনি তার ব্যাটে।

অবশেষে হাফ সেঞ্চুরি খরা কাটলো সাকিবের। প্রায় আড়াই বছর পর (দুই বছর ৪ মাস ১৯দিন) আবারও একটি হাফ সেঞ্চুরির দেখা মিললো তার ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এসে অবশেষে ৫০ রানের গণ্ডি পার হলেন সাকিব। শেষ পর্যন্ত তিনি আউট হন ৬০ রান করে।

৪৮ রানে দ্রুত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সঙ্গে গড়েন ৯০ রানের অনবদ্য এক জুটি। ৭৪ রান করে তামিম আউট হয়ে যাওয়ার পর সাকিব দলকে টেনে নিয়ে যান। এরই মধ্যে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান সাকিব।

২০১৬ সালের মার্চের পর যে ইনিংসগুলো খেলেছিলেন সাকিব, এর মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। আরেকটি ছিল ৩৮ রানের। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ব্যাটিংয়ের অচলায়তন ভাঙতে পারলেন তিনি। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর