মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ উসকানিদাতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

news-image

নিউজ ডেস্ক।। শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করে রাজধানীর রমনা থানায় একটি মামলা করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

রমনা থানা জানায়, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও আপলোড করার জন্য রমনা মডেল থানায় গত বৃহস্পতিবার ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই মোঃ ইয়াছিন মিয়া ২৮ ইউজারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ।

ফেসবুক ইউজার নেমঃ Ray Han, Ariful Islam Jihad, Habibur Rahman, Saidul Apu, সাইদুল ইসলাম তহিদ, Gazi Abu Yousah, নুরুলহক নুর, Nasif Wahid Faizal, Sabin Rahman Nomun

ফেসবুক পেইজঃ Amra Nobin, ফাকিবাজ লিংক, AndolonNews, বাঁশের কেল্লা-Basherkella

ফেসবুক গ্রুপঃ বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ (BSGKS) groups, FightForSurvivorsRight

ফেসবুক ভিডিও লিংকঃ
* https://www.facebook.com/newbasherkella/videos/1941294905958464,
* https://www.facebook.com/sajinhmedkawshik/videos/2280508665305918,
* https//www.facebook.com/Rmbds/videos/3490094451009132,
* https://www.facebook.com/ZahidFSarderSaddi/videos/1915752638487903,
* https://www.facebook.com/Rmbds/videos/3489698281048749,
* https://www.facebook.com/BTP2471/videos/2146504468945665,
* https://www.facebook.com/shakoat/videos/1895201127184353,

টুইটার : Shamim Shuvo@shuvo , SaimoonHossain, Nowrin07, RanaMasum1, dipukhanbnp, IdrishHossain, IamNinisRimi, m_amin_99, BiplobiKaji, Zoombangla@zoombangla,

অন লাইন নিউজঃ banglamail71,

নিউজ পোর্টালঃ https://news.zoombangla.com

সাইবার ক্রাইম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে কোমলতি শিশুদের মনকে নষ্ট করার উদ্দেশে ২৮টি আইডির বিরুদ্ধে মামলা হয়েছে। আইডিগুলো থেকে শিক্ষার্থীদের খারাপ কাজের জন্য উৎসাহিত করা হয়েছে। শিশুরা এ কাজে যুক্ত হচ্ছে না, কিন্তু একে পুঁজি করে বিভিন্ন দুষ্কৃতকারীরা শিশুদের মাঝে ঢুকে খারাপ কাজ করছে। অচিরেই আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উসকানির বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, গোয়েন্দা ও সোশ্যাল মিডিয়ার তথ্যে জানা গেছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনীতিকরণ করার চেষ্টা চলছে। ছাত্রদের স্কুল ড্রেসের বিক্রি ও বানানো বেড়েছে। আমরা ছাত্রদের নিরাপত্তার জন্য শঙ্কিত। যারা এসব কাজ করছে তাদের আমরা চিহ্নিত করেছি। উৎস: চ্যানেল আই অনলাইন।