,

মোস্তাফিজের জোড়া আঘাতের পর সাকিবের ঘূর্ণিতে চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ (লাইভ)

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা শুভ হয়নি ক্যারিবীয়দের।স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট।মূল্যবান ২টি উইকেট তুলে নিয়েছেন টাইগার পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। তিনি এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফিরিয়ে দিয়েছেন বিধ্বংসী এভিন লুইসকে ও পরের ওভারেই ফিরেয়ে দেন এডি রুসেলকে। স্যামুয়েলকে ফেরান সাকিব।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেটে ৫৩ রান করেছে স্বাগতিকরা।

শুরুতে একের পর এক উইকেট পড়ে গেলেও তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করেছে তারা।

রোববার ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।তবে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই অ্যাশলে নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)।আস্থার প্রতিদান দিতে পারেননি ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম।সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। ফের ব্যর্থ সৌম্য (১৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন তিনি।এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

একে একে লিটন, মুশফিক, সৌম্য ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। পরে সাকিবকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিনি।তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন অধিনায়কও।একপর্যায়ে জমে উঠে তাদের জুটি।এতে পথ দেখতে পায় বাংলাদেশ।দলীয় ১৩৮ রানের রাসেলের শিকার বনে ফেরেন তামিম।ফেরার আগে ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ড্যাশিং ওপেনারের ৬ষ্ঠ ফিফটি।

তামিম ফিরলেও থেকে যান সাকিব।চলতেই থাকে বিশ্বসেরা অলরাউন্ডারের তাণ্ডব। ইনিংসের ৩ বল বাকি থাকতে হার মানেন তিনি। কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৯ চার ও ১ ছক্কা।

শেষ পর্যন্ত ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ ও আরিফুল হক ১ রানে অপরাজিত থাকে।ক্যারিবীয়দের হয়ে নার্স ও পল নেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস