,

লিটন-মুশফিকের পর সৌম্যের বিদায় (লাইভ)

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর লড়াইতে মাঠে নেমেই লিটন  ও মুশফিকের পর সৌম্যের  উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ।  ক্যারিবিয়ান দ্বীপ ছেড়ে এবার যুক্তরাষ্ট্রে ফিরল ক্রিকেট, যেখানে বাংলাদেশ লড়বে সিরিজ বাঁচাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছে তারা। সন্ধ্যা ৬টার ম্যাচে ক্যারিবিয়ানরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লোরিডার লডারহিলে জিততেই হবে বাংলাদেশকে, যদি তারা সিরিজে টিকে থাকতে চায়। সেন্ট কিটসে প্রথম ম্যাচে তাদের হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের এ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দারকে।

ওয়েস্ট ইন্ডিজ সফর নতুন নয় টাইগারদের জন্য। তবে এই ভেন্যু বাংলাদেশের জন্য নতুন। ফ্লোরিডায় আগে কখনও খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের মাটিতে কি ভাগ্য বদলাবে?
২০১০ সালের ২২ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের। এখানে এর আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি হয়েছে। রবিবার ৭ নম্বর ম্যাচে বাংলাদেশ সৌভাগ্যের পরশ পায় কিনা সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হয়ে যাবে সাকিবদের। আর বাংলাদেশ জিতলে সোমবার শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর