,

‘আমরা তিনদিন আন্দোলন করবো না’

news-image

ডেস্ক রিপোর্ট: আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ জানিয়েছে, ‘সরকার আমাদের দাবি পূরণ করছে। আমরা তিনদিন সময় নিয়ে দেখতে চাই। এই তিনদিন আর কোনও আন্দোলন করবো না।’ আন্দোলনকারীদের পক্ষে তূর্য ও রোহান নামে দুই শিক্ষার্থী আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেয়। তবে সেখানে উপস্থিত অনেকেই তা মানি না বলে চিৎকার করতে থাকে।

রোহান ও তূর্য বলে, ‘আমরা গুজব শুনে উত্তেজিত হয়ে পড়েছিলাম। দুই জন শিক্ষার্থী এসে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়া ও ধর্ষিত হওয়ার কথা বলে। পরে আমরা উত্তেজিত হয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ি। আমরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখেছি, আমাদের কেউ সেখানে আটকা নেই। এটা একটা মিথ্যা গুজব। সবার উদ্দেশে বলতে চাই গুজব শুনে কেউ উত্তেজিত হয়ে উঠবেন না।’
তারা জানায়, আন্দোলনকারীদের মেরে ফেলা ও আওয়ামী লীগ কার্যালয়ে আটকে রাখার যে তথ্য শিক্ষার্থীরা পেয়েছিল, তা ছিল গুজব। শনিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে এসে আওয়ামী লীগ কার্যালয় পুরোটা ঘুরে শিক্ষার্থীরা এটাকে গুজব বলে স্বীকার করে। আওয়ামী লীগ কার্যালয়েই এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের নামে ব্যবহার করা হচ্ছে। স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উসকে দিয়েছে। আসলে কোনও শিক্ষার্থীকে মেরে ফেলা ও বা কাউকে ধর্ষণ করার ঘটনা ঘটেনি। ‘গুজব’ ছড়িয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আমরা শিক্ষার্থীদের নিয়ে তা ক্লিয়ার করেছি।’ বাংলা ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর