,

স্বামী আর সতীন মিলে এ কেমন নির্যাতন!

news-image

ভোলার তজুমদ্দিন উপজেলায় যৌতুকের দাবিতে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রীর শরীরে ছ্যাঁকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ছ্যাঁকা দেওয়ার পর ক্ষত স্থানে লবণ-মরিচ দেওয়া হয় বলে জানিয়েছেন ওই গৃহবধু। এ ছাড়া নির্যাতনে নুরকে তার অন্য স্ত্রীও সাহায্য করেন বলে অভিযোগ করেন তিনি।
গত বুধবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লামচি গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

গৃহবধু পারভীন বেগমকে (২২) আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
জানা গেছে, লামচি গ্রামের মো. মোতালেবের ছেলে নুর ইসলামের (৪৫) সঙ্গে চার বছর আগে বিয়ে হয় পারভীনের। এটি নুর ইসলামের চতুর্থ বিয়ে। আগের বিয়ের কথা তিনি পারভীনের কাছে গোপন রাখেন। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে।
পারভীন জানান, বিয়ের পর থেকে নুর ইসলাম যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতে থাকেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের আট শতক জমি স্বামীর নামে লিখে দেব। তারপরও বন্ধ হয়নি নির্যাতন।
পারভীন আরও জানান, বুধবার রাতে তার বড় সতীনন জ্যোৎস্না, মেয়ে জুনুসহ স্বামী গরম লোহার খুনতি দিয়ে পিট, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এ সময় ব্যাথায় চিৎকার করলে মুখের মধ্যে ওড়না ঢুকিয়ে হাত পা-বেঁধে ক্ষতস্থানে লবণ-মরিচ লাগিয়ে দেয় তারা। এর পর দুদিন তাকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়।
পারভীনের চিকিৎসক মুজাহিদুল ইসলাম জানান, গৃহবধূর পিটসহ শরীরের কয়েকটি স্থানে পোড়া ক্ষত রয়েছে। যা গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়ার ফলে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আহত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর