,

মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা কথা বলা যাবে

news-image

শিগগির উন্মুক্ত হবে অপো এফ৯ ও এফ৯ প্রো। নতুন এক টিজারে অপো এফ৯ প্রো ফোনের ডিজাইনের সঙ্গেই গুরুত্বপূর্ণ একটি ফিচারের কথা জানালো প্রতিষ্ঠানটি।অপোর অফিশিয়াল ওয়েবসাইটে অপো এফ৯ প্রো ফোনের টিজার দেখা গেছে।অপো কর্তৃপক্ষ জানিয়েছে, অপো এফ৯ প্রো ফোনে ভিওওসি (VOOC) ফ্ল্যাশ চার্জিং সুবিধা থাকবে। এই ফিচারের মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ করে ফোনে দুই ঘণ্টা কথা বলা যাবে।

তবে এই ফোন কত তারিখ উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছু জানায়নি অপো। টিজারে অপো এফ৯ প্রো ফোনের সামনের দিক দেখা গেছে।এসেনশিয়াল ফোনের মতো অপো এফ৯ প্রো ফোনের ডিসপ্লের উপরে একটি ছোট কালো নচ দেখা যাবে। টিজারে পোস্ট করা ছবিতে লাল রঙে অপো এফ৯ প্রো দেখা গেছে এবং ফোনের পেছনে ডুয়েল ক্যামেরা সেট আপ। এ ছাড়াও এই ফোনে থাকবে মিডিয়াটেক হেলিও পি৬০।গত জুন মাসে প্রতিষ্ঠানের অপো ফাইন্ড এক্স ল্যাম্বরগিনি এডিশনে আগে ভিওওসি (VOOC) টেকনোলজি ব্যবহার হয়েছিল।

কয়েক বছর আগে মোবাইল কংগ্রেস ইভেন্টে বিশ্বব্যাপী প্রথম এই চার্জিং টেকনোলজি দেখানো হয়। নতুন এই টেকনোলজিতে মাত্র ৩৫ মিনিটে ৩৪০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন পুরো চার্জ হয়ে যাবে।সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর