,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

news-image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মজিবুর রহমানের নবম শ্রেণি পড়ুয়া জনৈক মেয়ে বিয়ের দাবিতে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মানিরুল ইসলাম মান্নুর ছেলে প্রেমিক রনি’র বাড়িতে অনশন করছে বলে জানা গেছে।

অনশনকারী মেয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনির সাথে মেয়েটির প্রায় ৬ মাসের সম্পর্ক রয়েছে। কিছুদিন আগেও বিয়ের দাবিতে প্রেমিক রনি’র বাড়িতে মেয়েটি গিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ফিরিয়ে দেয়।ওই ঘটনার পর থেকেই রনি মেয়েটির সাথে সার্বিক যোগাযোগ বন্ধ করে দেয় ও টালবাহানা শুরু করে। তাই আবারও বাধ্য হয়ে শনিবার বিকেলে রনির বাড়িতে মেয়েটি অবস্থান নেয় বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির সাথে কথা বললে তিনি জানান, রনির বাবা মান্নুসহ তার পরিবারের লোকজন আমাকে মারধর করেছে ও তাড়িয়ে দেবার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ রনি আমাকে বিয়ে না করবে ততক্ষণ আমি এখান থেকে সরবো না এবং আমি রনির বাড়িতেই আত্মহত্যা করবো।এব্যাপারে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যানের সাথে মুঠো ফোনে কথা হলে তারা জানান, ওই এলাকার স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর