,

ঢাকার রাস্তায় ‘মোটা’ মোশাররফ করিম

news-image

পরনে লাল শার্ট, চোখে চশমা আর কাধে ব্যাগ। খর্বাকৃতির বিশাল ভূড়িওয়ালা এক মানুষ সিএনজির সামনের অংশে পা তুলে বসে আছেন। দূর থেকে দেখলে লোকটাকে চেনা যাবে না। উল্টো তাকে পাগল ভেবে লোকজন হাসাহাসিও করতে পারেন। উত্তরায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এমনটাই ভাবছিলেন। কিন্তু যখন পরিচালক কাট বললেন তখন বোঝা গেলো এটি একটি নাটকের শুটিং। আর লাল শার্ট পরহিত ভূড়িওয়ালা লোকটি আর কেউ নন, তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।এর আগে মোশাররফ করিমকে এমন বেশে দেখা গিয়েছিলো কক্সবাজারে। ‘ফ্যাটম্যান’ শিরোনামের ধারাবাহিক নাটকে। কক্সবাজার থেকে হঠাৎ ঢাকার রাস্তায় কেনো মোশাররফ করিম? এমন একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এটাই স্বাভাবিক।

প্রশ্নের উত্তর দিলেন নির্মাতা সাগর জাহান। তিনি সারাবাংলাকে বলেন, ‘এটি ঈদুল ফিতরে প্রচারিত দর্শকপ্রিয় “ফ্যাটম্যান” ধারাবাহিকের সিক্যুয়ালের একটি দৃশ্য। আগের সিরিজ দর্শকরা পছন্দ করেছেন বলেই সিক্যুয়াল নির্মাণ করছি। এবারের পর্বে মোশাররফ করিম কক্সবাজার থেকে ঢাকায় সাবিলা নূরকে খুঁজতে যায়। একসময় সে খুঁজেও পায়। তারপর কি হয়ে সেটা জানতে পুরো নাটকটি দেখতে হবে।’

দ্বিতীয় কিস্তির নাম রাখা হয়েছে ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’। সাত পর্বের এই ধারাবাহিক নাটকটির প্রথম পর্বে দেখা গিয়েছিলো মোশাররফ করিম ফেসবুকে পরিচয় হওয়া সাবিলা নূরের সঙ্গে কক্সবাজারে দেখা করতে যায়। সেখানে সাবিলা নূরের সঙ্গে দেখা হওয়ার পর নানা রকম নাটকীয়তার মধ্যে কাহিনী এগিয়ে গিয়েছিলো।

সিক্যুয়াল নাটক নির্মাণে নির্মাতা সাগর জাহানের সুনাম রয়েছে। তার নির্মিত নাটকে হাস্যরসের সঙ্গে কিছু সামাজিক বার্তাও থাকে। যা দর্শককে খানিকটা সময়ের জন্য হলেও ভাবনার জগতে নিয়ে যায়। মোশাররফ করিম, সাবিলা নূরসহ প্রথম কিস্তির প্রায় সব অভিনয়শিল্পী অভিনয় করছেন দ্বিতীয় কিস্তিতে। ইতিমধ্যে নাটকটির একদিনের দৃশ্যধারণ শেষ হয়েছে।‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’ প্রচারিত হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠামালায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর