,

ইতিহাস গড়া হলো না ভারতের

news-image

নিজেদের হাজারতম টেস্ট ইংল্যান্ড স্মরণীয় করে রাখল দারুণ জয়ে। অপরদিকে এজবাস্টনে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া হলো না ভারতের। ভারতকে ৩১ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেছে ১-০তে।

বিরাট কোহলির সামনে সুযোগ ছিলো ইতিহাসের নায়ক হওয়ার। হলো না কিছুই। চতুর্থ সকালে দুর্দান্ত বোলিংয়ে শেষের ভাগ্য গড়ে দিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ভারতের হারে অক্ষত থাকল এই মাঠে ইংল্যান্ডের রেকর্ড। ১৭ বারের চেষ্টায়ও এখানে ইংলিশদের টেস্টে হারাতে পারল না উপমহাদেশের কোনো দল।

চতুর্থ দিনে খেলা শুরুর সময় ম্যাচ খানিকটা হেলে ছিল ভারতের দিকেই। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৮৪ রান। বড় ভরসা ছিলেন কোহলি। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট। বড় বাধা ছিলেন কোহলি। সেই বাধা সরান স্টোকস। মুখ থুবড়ে পড়ে ভারত।
দিনের প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসন ফেরান দিনেশ কার্তিককে। তবে কোহলি ছিলেন বলে ছিল ভারতের আশা। হার্দিক পান্ডিয়া দারুণ ভাবে সঙ্গ দিচ্ছিলেন কোহলিকে। তখনই মঞ্চে আবির্ভাব স্টোকসের।

অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুই পাশ থেকে টানা ১০ ওভার বোলিং করার পর বল হাতে পান স্টোকস। তৃতীয় বলেই ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ কোহলি।

প্রথম ইনিংসে বীরোচিত ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১, কোহলি ফেরার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা এজবাস্টন। কিন্তু ভারত অধিনায়ক হয়তো জানতেন, তার সঙ্গেই মাঠ ছাড়ছে ভারতের আশা!

ওই ওভারেই মোহাম্মদ শামিকে ফেরান স্টোকস। ব্যাটের কানায় লেগে দুটি চার পাওয়া ইশান্ত শর্মা এলবিডব্লিউ আদিল রশিদের গুগলিতে।

পান্ডিয়া চেষ্টা করেন যথাসাধ্য। তাকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন স্টোকস। ইংলিশরা ভাসে জয়োৎসবে।

দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট, প্রথম ইনিংস ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের মহামূল্য ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কারান।

দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে, লর্ডসে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৭

ভারত ১ম ইনিংস: ২৭৪

ইংল্যান্ড ২য় ইনিংস: ১৮০

ভারত ১ম ইনিংস:(লক্ষ্য ১৯৪) ৫৪.২ ওভারে ১৬২ (আগের দিন ১১০/৫)(কোহলি ৫১, কার্তিক ২০, পান্ডিয়া ৩১, শামি ০, ইশান্ত ১১, উমেশ ০*; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ২/৪৩, স্টোকস ৪/৪০, কারান ১/১৮, রশিদ ১/৯)।

ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: স্যাম কারান

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর