,

দাবি মেনে নিয়েছে সরকার, ঘরে যাও: শিক্ষামন্ত্রী

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইতোমধ্যে সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (০৪ আগস্ট) ধারাবাহিক আন্দোলনের ষষ্ঠ দিনে এসে  নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলনে নেমেছিল তা যৌক্তিক। তবে সরকার তাদের দাবি-দাওয়া মেনে নিয়েছে। তাদের এখন ঘরে ফেরা উচিত।

এদিন দুপুরে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপাচার্য ড. মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ড. তৌফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় নিহত হন রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছে বেশ কয়েকজন।

এ ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রাজধানীতে শুরু হওয়া এ আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।

এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা শিক্ষার্থীদের রাজপথ থেকে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শনিবার ষষ্ঠ দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ির চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর