,

লজেন্স খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ ছাত্রলীগ নেতাদের

news-image

নিউজ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লজেন্স খাইয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজধানীর শাহবাগে মোড়ে যান। সেখানে লজেন্স খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তারা বলেন, ‘আমরা এই আন্দোলনকে সমর্থন করি। আন্দোলনে বাধা দেয়ার জন্য আমরা এখানে আসেনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ছাত্রদের বুঝানোর জন্য। তারা যেন কোনও মহলের প্ররোচনায় ভুলপথে পরিচালিত না হয়।’

ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তোমাদের সব দাবি মেনে নিয়েছে। এবার তোমরা ক্লাসে ফিরে যাও। আমরা বড়রা এতদিন যা করতে পারি নি, তোমরা তা করে দেখিয়েছ। ট্রাফিক ব্যবস্থা ঠিক করার জন্য মন্ত্রণালয়, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন। আন্দোলনের পর সব জায়গায় পরিবর্তন এসেছে।

এসময় মিরপুর ও জিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের নাম উঠে আসায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন সঞ্জিত বলেন, আমরা বল্লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগকর্মী যদি আপনাদের উপর কোনো আঘাত হানে, তবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দেব।

এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে লজেন্স খাওয়ান। এ সময় আন্দোলনকারীরাও ছাত্রলীগ নেতাদের চিপস খাওয়ায়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর