,

এবার জিগাতলায় শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা

news-image

রাজধানীর জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীরা যুবলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা জিগাতলায় বিক্ষোভ করলে সেখানে হামলা করেন দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে আবার প্রতিবাদ করে ধানমন্ডি-৩ নম্বরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকলে কার্যালয়ে থাকা ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ফের হামলা করে।
পরে শিক্ষার্থীরা পিছিয়ে এসে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ফের ধাওয়া দেয়। এ সময় দুইপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে সরে যান।
হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর