,

চট্টগ্রামেও লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে চতুর্থ দিনের মতো আজ শনিবারও চট্টগ্রামের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। নগরের বহদ্দারহাট, ২ নম্বর গেট ও নিউমার্কেট মোড় থেকে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা ওয়াসা মোড়ে অবস্থান নিয়েছে। সেখানে তারা চালকদের লাইসেন্স পরীক্ষা করছে।

এতে সড়কে গাড়ি ধীরগতিতে চলছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের পথ করে দিচ্ছে। সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও বাস চলছে একেবারেই কম।

সকাল সোয়া ১০টায় প্রথমে ২ নম্বর গেটে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সময় বহদ্দারহাট ও নিউমার্কেট মোড়েও তারা অবস্থান নিতে থাকে। সেসব মোড় থেকে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের সরিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে গিয়ে সবাই ওয়াসা মোড়ে অবস্থান নেয়।

তাদের হাতে নিরাপদ সড়কের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বর্তমানে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একদল নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছে। আরেকটি দলকে গাড়ির লাইসেন্স যাচাই ও সড়কে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের পথ সৃষ্টি করার কাজ করতে দেখা গেছে। তবে সেখানে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিলেও শিক্ষার্থীদের তাঁরা বাধা দিচ্ছেন না।

শিক্ষার্থীদের বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ওয়াসা মোড়ে দায়িত্ব পালন করা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মূল সড়কের একাংশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। এতে যান চলাচলও কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা তাদের বাধা না দিয়ে বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

দুপুর ১২টার দিকে ২ নম্বর গেটে দেখা যায়, সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছিল পুলিশ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা। নাম প্রকাশ না করে ছাত্রলীগের এক নেতা বলেন, ‘কেউ কেউ শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে। এর ফলে তারা বিপদে পড়তে পারে। এ জন্য তাদের ফিরে যেতে অনুরোধ করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর