,

ভারতে আর কোনো মুসলিম দরকার নেই: তসলিমা

news-image

ভারতের আসাম রাজ্যে সম্প্রতি প্রকাশিত নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন সেই বিতর্কে খানিকটা ঘি ঢাললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

নির্বাসিত এই লেখিকা বুধবার (১ আগস্ট) এক টুইটবার্তায় দাবি করেছেন, ভারতে যথেষ্ট সংখ্যক মুসলিম অধিবাসী আছেন। সে দেশে প্রতিবেশী দেশের মুসলিমদের আর দরকার নেই। তবে দেশের দরকার না থাকলেও, ভারতীয় রাজনীতিবিদদের এই মুসলিমদের দরকার আছে বলে মন্তব্য করেন তিনি।তার ওই টুইটে ইতিমধ্যে ১৬ হাজার লাইক পড়েছে। মন্তব্য পড়েছে ১১ শ এবং রিটুইট হয়েছে ৪২৬ বার।

এই টুইটের মাধ্যমে তিনি স্পষ্টতই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরুদ্ধে অবস্থান নিলেন। কেননা শুরু থেকেই আসামের এই নাগরিক তালিকার তীব্র সমালোচনা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, এর মাধ্যমে হিন্দু-মুসলিম বিভাজন করে সনাতন ভারতের সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। তিনি এই ঘটনাকে ‘গৃহযুদ্ধ তৈরির পাঁয়তারা’ বলেও মন্তব্য করেছেন। এ নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন মমতা।

অন্যদিকে বিজেপির অভিযোগ, এ নিয়ে রাজনীতি করছেন মমতা এবং এসব ‘বিদেশিদের’ পক্ষে কথা বলে আসলে তিনি নির্বাচনে জয় পেতে চান।গত সোমবার আসমে নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখের বেশি মানুষ। বাদ পড়াদের বেশিরভাগই বাঙালি মুসলমান।সূত্র: টুইটার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর