,

‘ভিআইপি, সিআইপি, পুলিশ কাউকে ছাড় নয়’

news-image

রাজধানী ঢাকায় সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, এত দিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে। ঢাকা শহরে যেখানে যত পুলিশ আছে, যেখানে যত পুলিশের অবস্থান আছে, সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন।তিনি আরো বলেন, একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। তবে পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।এদিকে নিরাপদ সড়কের দাবিতে সপ্তম দিনের মতো শনিবারও ঢাকার বিভিন্ন রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যানবাহনের লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি বিক্ষোভ করছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর