,

রণবীরের সঙ্গে প্রেম স্বীকার করলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে আলোচিত বিষয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম। এ নিয়ে অনেক গুজব শোনা যায়, অনেক রহস্য ছড়ানো হচ্ছে। কখনও রণবীর, আবার কখনও ঋষি কাপুর মন্তব্যের জেরে রহস্য বেড়েই চলেছে তাদের প্রেমের কাহিনীর।

তবে সবকিছুকেই থামিয়ে দিয়ে নিজেই মুখ খুলে নিলেন আলিয়া ভাট। তিনি নিজেই জানিয়ে দিলেন রণবীর কাপুরের প্রেমিকা তিনি। তার সঙ্গেই চলছে মন দেয়া নেয়ার খেলা।

আলিয়া সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করলেন, তাতেই আর কোন সন্দেহ রইলো না। বলা যায়, সেই পোস্টে নিজের প্রেমের কথা স্বীকার করলেন আলিয়া ভাট। জনসমক্ষে আনলেন রণবীরের নাম। আসলে রণবীররে স্বপ্নে দেখা রাজকন্যার মতই সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন আলিয়া। সুন্দরী আলিয়া রণবীরের তৈরি ফ্রেমে একেবারে ঝলমলিয়ে উঠলেন। তাই তো ক্যামেরার পিছনে থাকা রণবীররে নাম আলিয়া লিখে দিলেন তার ইনস্টাগ্রামে।

বলিউডে শুরু থেকেই প্রেমের সঙ্গে জড়িয়ে আছে রণবীরের নাম। দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়ার সঙ্গে জড়িয়েছেন তিনি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর