,

শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে তারা তৎপর: জয়

news-image

নিউজ ডেস্ক: নিজেদের দাবির জন্য জনসমর্থন হারিয়ে বিএনপি-জামাত এখন আবারও নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে। অনলাইনে মিথ্যা তথ্য ও ছবি ছড়িয়ে শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করতে তারা তৎপর।
বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপি আজকে বলেছে যে এটি সরকার পতনের আন্দোলনের শুরু’।

এতে তিনি লিখেছেন, ‘নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের সকল দাবিই আমাদের আওয়ামী লীগ সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যেই বাস্তবায়নও শুরু করে দিয়েছে। পুলিশকে নির্দেশনা দেয়া ছিল অত্যন্ত ধৈর্য ও সংবরণ এর সাথে পরিস্থিতি মোকাবেলা করতে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী অনলাইনে মিথ্যা তথ্য ও আগের ছবি পোস্ট করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

জয় আরও লিখেছেন, ‘আজকে কোটা সংস্কারের তথাকথিত নেতারা এক ধর্মঘটের ডাক দিয়েছেন, কোটা ইস্যুতে নয়, কোটা আন্দোলনকারীদের উপর আক্রমণের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে। কোটা সংস্কারেরও সকল দাবিই আমাদের সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অন্যদিকে বিএনপি আজকে বলেছে যে এটি সরকার পতনের আন্দোলনের শুরু।’
তিনি আরও লিখেছেন, ‘সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, কোটা ইস্যুর সমাধানের পরেও তাদের তথাকথিত নেতাদের এই কর্মসূচি দেখে আমি চিন্তা করতে বাধ্য হচ্ছি, তাদের সাথে বিএনপি-জামাতের অর্থনৈতিক কোনো সমঝোতা হয়নি তো? কারণ বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না। শুধুমাত্র সাধারণ মানুষেরই ভোগান্তি বাড়ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর