,

কুষ্টিয়ায় মুরগির হ্যাচারিতে চারপেয়ে মুরগি

news-image

কুষ্টিয়া প্রতিনিধি: চারপেয়ে মুরগি! এমন এক মুরগির দেখা মিলেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। সেখানে শাহীন পোলট্রি হ্যাচারি নামের একটি খামারে রয়েছে এই মুরগি। এর স্বাভাবিক দুই পায়ের পেছনে আরও দুটি পা রয়েছে। এটি সোনালি জাতের মুরগি।

ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘এটি জেনেটিক কারণে হতে পারে। এর আগে তিন-চার পায়ের ছাগল ও গরু দেখা গেছে। আমি আমার ২২-২৩ বছরের চাকরিজীবনে এই প্রথম চারপেয়ে মুরগি দেখলাম।’

ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে রেললাইনে পাশে শাহীনুর রহমানের হ্যাচারি। সেখানে অন্তত তিন হাজার ডিমপাড়া (লেয়ার) সোনালি মুরগি রয়েছে। মূলত, শাহীন তাঁর হ্যাচারিতে এই মুরগি থেকে ডিম উৎপাদন করেন। সেই ডিম থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা ফুটিয়ে তা বিক্রি করেন। ডিমপাড়া মুরগিগুলো বয়সে বড় হয়ে গেলে সেগুলোও বিক্রি করে দেন।

আজ শনিবার সকালে শাহীনুর রহমান মোবাইল ফোনে জানান, তাঁর হ্যাচারিতে এর আগেও তিন বা চার পায়ের দুই থেকে তিনটি সোনালি মুরগি হয়। সেগুলো দু-এক সপ্তাহের মধ্যে মারা গেছে। চারপেয়ে মুরগিটির বয়স এখন তিন মাস। মুরগিটি ডিম দিচ্ছে। তিনি বলেন, মুরগিটি সুস্থ ও স্বাভাবিক। দুটি মূল পায়ের পাশে শরীর থেকে দুই পাশে আরও দুটি পা আছে। তবে এই দুটি পা মূল দুটি পায়ের তুলনায় একটু ছোট। মূল দুটি পা দিয়েই মুরগি হাঁটাচলা করে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর