,

এটিএম জালিয়াতির শিকার রেলমন্ত্রী!

news-image

নিউজ ডেস্ক: কর্পোরেট, রেল থেকে কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বও পীযূষ গয়ালের হাতে। তিনি ভারতের অর্থমন্ত্রী। জালিয়াতির হাত থেকে রক্ষা পেলনা পীযূষ গয়ালের ব্যাংক অ্যাকাউন্টও।

শনিবার (৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসছে এমন খবর।

লোকসভায় অর্থমন্ত্রী পীযূষ গয়াল নিজেই সে কথা স্বীকার করেছেন। তবে নিজের উদাহরণ দিয়ে পীযূষের আশ্বাস-বাণী, ‘আমি সব পাইপয়সা ফেরত পেয়েছি।’’ তাঁর দাবি, এটিএম জালিয়াতি আটকাতে সরকার সক্রিয়।’

ডেবিট কার্ডের তথ্য চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুঠ হচ্ছে হাজার হাজার টাকা। এটিএম থেকে ‘স্কিমিং’ করেই ডেবিট কার্ডের তথ্য চুরি হয়ে যাচ্ছে। এই ধরনের একের পর এক ঘটনায় এই মুহূর্তে কলকাতা জুড়েই আতঙ্ক ছড়িয়েছে। অর্থমন্ত্রী নিজেই এমন জালিয়াতির শিকার জানার পরে প্রশ্ন উঠেছে, তিনি রাজনীতিক, মন্ত্রী। তিনি সব টাকা ফেরত পেয়ে গিয়েছেন। কিন্তু আমজনতার কী হবে?

আজ লোকসভায় এ নিয়ে প্রশ্ন তোলেন ওড়িশার সাংসদ ভর্ত্রুহরি মেহতাব। তিনি বলেন, ‘এইচডিএফসি, আইসিআইসিআই, ইয়েস, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্কের মতো বিভিন্ন ভারতীয় ব্যাঙ্কের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। বহু মানুষ ডেবিট কার্ড থেকে বেআইনি লেনদেনের শিকার হয়েছেন। চিন, আমেরিকা থেকে এই সব জালিয়াতি করা হচ্ছে। সরকার তথ্য চুরি রুখতে কী করছে?’

জবাবে পীযূষ যুক্তি দেন, গোটা পৃথিবীতেই হ্যাকিং হয়। শুধু ভারতে তা আটকে নেই। সরকার যত শক্তপোক্ত সুরক্ষাকবচ তৈরি করছে, হ্যাকাররা তা ভাঙতে নতুন নতুন পন্থা বের করছে। কিন্তু তা এমন পর্যায়ে পৌঁছয়নি, যাতে অর্থনীতিতেই সমস্যা হয়। কারণ এমন হলে তা ধরাও পড়ে যায়। উদাহরণ দিতে গিয়ে পীযূষ বলেন, ‘আমার নিজেরই আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ডে কিছু লেনদেন হয়েছিল। আইসিআইসিআই ব্যাঙ্ককে জানানোর সঙ্গে সঙ্গেই প্রতিটি টাকা ফেরত পেয়ে যাই। এক পয়সারও লোকসান হয়নি।’ সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর