,

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

news-image

রাশিয়ার সাইবেরিয়ায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে। উতাইর এয়ারলাইন্স’র হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিল যাদের প্রত্যেকেই দুর্ঘটনায় নিহত হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে গণমাধ্যম আরটি জানিয়েছে,  শনিবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি সাইবেরিয়া অঞ্চলের ক্রাশনুইয়ার্স্কে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি তেলকূপের শ্রমিকদের বহন করছিলো বলে জানা যায়। উড্ডয়নের কিছুক্ষনের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ট্যাংক ভর্তি তেল থাকার কারণে বিধ্বস্ত হবার সাথে সাথেই আগুন ধরে যায়।

রাশিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিধ্বস্ত হবার পূর্বে হেলিকপ্টারটির পাখার সাথে মালবাহী আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মালবাহী হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ ফিরে পেতে মাঝ আকাশ থেকেই বাহনটির ভার কমাতে মালপত্র ফেলে দেয়। মালবাহী বাহনটির এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিমান সুরক্ষাবিধি ঠিকভাবে মানা হয়েছিল কিনা তা তদন্ত করতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৮০ জন উদ্ধারকারী ও ৪ টি বিমান মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে। রাশিয়া টুডে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর