,

বিয়ার খেলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কমে

news-image

স্বাস্থ্য ডেস্ক : বিয়ার বলতে আমরা সবসময় মনে একটা নেতিবাচক ধারণা পোষণ করে থাকি। তবে বিয়ারের যে অনেক গুণ আছে সেটা হয়তো আমাদের অজানাতেই রয়ে গেছে। বিয়ার খেলে শরীরের অনেক উপকার হয়। দেখে নিন সেগুলো একনজরে।

বিয়ার নাকি হাড়ের জোর বাড়াতে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব এন্ডোক্রিনোলিজতে প্রকাশ পেয়েছে এই গবেষণা।

আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি বলছে, কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাও নাকি কমে যায় এক বিয়ার পানের অভ্যাস থাকলে। ২৩ % শতাংশ ক্ষেত্রে এটি প্রমাণিত।

বিয়ার নিয়মিত যাঁরা পান করেন, তাঁদের রক্তাল্পতার সম্ভাবনা কমে যায়। এ বিষয়ে বিদেশি পত্রিকায় কিছু গবেষণাপত্রও রয়েছে।

বিয়ার পান করলে নাকি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে। ২৩ % শতাংশ ক্ষেত্রে কমে অ্যালঝাইমার্সের সম্ভাবনাও। শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে সেকথা।

বিয়ার পান করলে নাকি মন বেশ উৎফুল্ল থাকে। জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র।

প্রস্টেট ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে বিয়ার পান করলে, এমনটাই বলছেন জার্মান গবেষকরা। কারণ বিয়ারে রয়েছে ‘‌জ়্যান্থোহিউমল’।

বিয়ার খেলে ধরে রাখতে পারবেন তারুণ্য। কারণ বিয়ারে রয়েছে ভিটামিন ই। জার্নাল অব সেল মেটাবলিজমে রয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র।

এক চুমক বিয়ার পান করলে নাকি অনিদ্রার হাত থেকে রেহাই মিলবে। কারণ বিয়ার হজমের গোলমাল কমায়।জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে গবেষণা।

বিয়ার খেলে কমে হৃদরোগের আশঙ্কা, গবেষণাপত্রে এরকম উল্লেখ থাকলেও এবিষয়ে বিশেষজ্ঞ-চিকিৎসক গৌতম বিশ্বাস বলেন, কোনও মেডিসিনের বইয়ে এই সম্ভাবনার কথা লেখা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর