,

রাজশাহী থেকে সকল রুটের বাস বন্ধ,দুর্ভোগে যাত্রীরা

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : পূর্ব কোন ঘোষণা ছাড়াই রাজশাহী মহানগরীর বাস টার্মিনাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত দেশের কোন স্থানে এখনো বাস ছেড়ে যায়নি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বাস মালিকেরা। তবে কর্তৃপক্ষ বলছে আন্দোলন চলায় নিরাপত্তার স্বার্থে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের বেলায় না চললেও রাতে বাস চলবে। হঠাৎ করেই বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

রাজধানী ঢাকার কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছাত্র আন্দোলন চলছে দেশব্যাপী। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে যানবাহন ধরে লাইসেন্স চেক করছে। যাতে করে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন শঙ্কা থেকে শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশের কোন রুটেই বাস ছেড়ে যায়নি। কোন গন্তব্যেই বাস চলাচল না করায় ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীতে প্রবেশ করেনি কোন বাস।  বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রী।

অনেক যাত্রী সকালে ঠিক সময়ে এসে বাস না পেয়ে হতাশ হয়ে পড়েন। কারণ ঠিক সময়ে গন্তব্যে ফেরা হচ্ছে না তাদের। এসব বাস না চলাচল করলেও বিআরটিসি বাস চলাচল করছে।

রাজশাহী বাস টার্মিনালে অপেক্ষমান যাত্রী টিপু বলেন, আমার এখন ঢাকা যাওয়া জরুরী। ঠিক সময়ে এসেছিলামও। কিন্ত বাস চলাচল না করায় সমস্যার মধ্যে পড়েছি। বাস
চলাচল না করলে পূর্ব ঘোষণা দেওয়া দরকার ছিল। এভাবে বাস বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।
আর চালকদের লাইসেন্স থাকলে সমস্যা কি? তাহলে এসব গাড়ী ও চালকদের লাইসেন্স নেই?

রাব্বানী নামের আরেক যাত্রী বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা সাধারণ যাত্রীরা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছি। এভাবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।

পরিবহন মালিক সমিতি বলছে শিক্ষার্থীদের আন্দোলন চলায় নিরাপত্তার স্বার্থে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে।
তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। তবে দিনের বেলায় না চললেও রাতে বাস চলাচল করবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর