,

পুলিশের বিরুদ্ধে মামলা দিতে সার্জেন্টকে বাধ্য করলো শিক্ষার্থীরা

news-image

ড্রাইভিং লাইসেন্স না থাকায় মিরপুর ১০ নম্বরে একজন পুলিশ সদস্যের নামে মামলা দিতে সার্জেন্টকে বাধ্য করলো আন্দোলরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ অফিসের দিক থেকে মোটরসাইকেলে মিরপুর ১০ নম্বরের দিকে আসা এক পুলিশ সদস্যকে লাইসেন্স দেখাতে বললো শিক্ষার্থীরা।

এসময় মোটরসাইকেল আরোহী এসআই পদমর্যদার নুরুল হক লাইসেন্স দেখাতে ব্যর্থ হোন। সেই পুলিশ সদস্য তখন বলছিলেন,
ড্রাইভিং লাইসেন্স তার সঙ্গে নেই। কাজে বের হওয়ায় আনা হয় নি।

তবে শিক্ষার্থীরা সেই পুলিশ সদস্যকে বাধ্য করে মিরপুর ১০ নম্বর গোলচক্করে দায়িত্বে থাকা সার্জেন্টের কাছে নিয়ে যেতে। সেই সার্জেন্টও বাধ্য হলেন লাইসেন্স না থাকায় এই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দিতে।

শিক্ষার্থী আবির হোসেন বলেন, আমরা সকাল থেকেই আমাদের দাবি আদায়ে আন্দোলন ও গাড়ির লাইসেন্স চেক করছি। অন্য সবার মতো এই পুলিশ সদস্যকেও লাইসেন্স দেখাতে বললে তিনি দেখাতে ব্যর্থ হোন। সেকারণে সার্জেন্টের কাছে উনাকে এনে লাইসেন্স না থাকার মামলা দিতে বলেছি।

মিরপুর কলেজের শিক্ষার্থী শাফিকুর রহমান মুগ্ধ বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আজ রাজপথে। এ কারণে হয়তোবা সাধারণ মানুষের সাময়িক অসুবিধা হচ্ছে, এতে আমরা দুঃখিত। তবে আন্দোলন এ জন্য যে, সড়ক দুর্ঘটনায় যেন আর কোনো মাকে কাঁদতে না হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর