,

লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীদের চাপা দিলো প্রাইভেটকার

news-image

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে খুলনায় চালকের লাইসেন্স চাওয়ায় শিক্ষার্থীদের চাপা দিয়ে পালিয়ে যায় প্রাইভেটকার।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের সার্জেন্ট সোলাইমানসহ সাত শিক্ষার্থী আহত হয়। তবে দ্রুতগতির প্রাইভেটকারটি আটক করতে পারেনি পুলিশ ও শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহরের শিববাড়ি মোড় থেকে এ বিক্ষোভ শুরু হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। দুপুর ১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় শিববাড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আন্দোলনের একপর্যায়ে বিভিন্ন গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করতে শুরু করে শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভেটকার চালকের লাইসেন্স দেখতে চাইলে শিক্ষার্থীদের চাপা দেয় চালক। এতে পুলিশ সার্জেন্ট সোলাইমানসহ সাত শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক প্রাইভেটকারটি দ্রুতগতিতে চালিয়ে শিববাড়ি এলাকা ত্যাগ করে চালক।

আন্দোলনরত শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা জানায়, সড়কে একের পর এক মৃত্যু মেনে নেয়া যায় না। সড়কে নামলেই ভয়ে থাকতে হয়। এভাবে চলতে পারে না। লাইসেন্স চেক করার সময় আজো এক প্রাইভেটকার চালক আমাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

খুলনায় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা মেডিকেল কলেজ, সরকারি বিএল কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, পাইনিয়র কলেজ, খুলনা পাবলিক কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা পলিটেকনিক কলেজ, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল এবং শহীদ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর