,

লাইসেন্স-রেজিস্ট্রেশন নেই, ডিআইজির গাড়ি আটকে দিল শিক্ষার্থীরা

news-image

রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স না থাকায় নৌপুলিশের ডিপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবের গাড়ি আটকে দিল আন্দোলনরত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ‘পুলিশ’র সাইনবোর্ড লাগিয়ে যাওয়ার সময় ডিআইজির গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা।

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে আন্দোলনরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিআইজি হাবিবের গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। গাড়ির চালকও তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।

ঘটনাস্থলে নৌ-পুলিশের সেই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটি সত্য যে গাড়িটির কোনো রেজিস্ট্রেশন পেপার নেই। এমনকি, চালকেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এটি সরকারি গাড়ি এবং গাড়িটির বিষয়ে আমি কিছু জানি না।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর