,

গুজবে কান না দিতে শিক্ষার্থীদের অনুরোধ পুলিশের

news-image

কোন ধরনের অপপ্রচারে বা গুজবে কান না দিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিযুক্ত। এই শিশুদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। ট্রাফিক বিভাগ থেকে যেসব তাৎক্ষণিক সমাধান করা যায় তা পুলিশ করছে। বাকি সমস্যাগুলো সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের পুরনো কিছু ছবি পোস্ট করে বর্তমানের ছবি হিসেবে দেখিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

পুরনো সেসব ছবির একটি দেখিয়ে মনিরুল বলেন, “২০১৩ সালে রামপুরায় এএসআই পলাশ চন্দ্র এক শিশুর গলা টিপে ধরেছিল। সেজন্য সেই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।”

রাজপথে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সব সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে; বাসায় ফিরে যাও।”

কোন ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে অভিভাবক, শিক্ষকদের কাছে সহযোগিতা চান তিনি।

এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, “যারা এই অপপ্রচার চালাচ্ছে তারা কেউ শিক্ষার্থী নয়; তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে।

“শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে একটি চক্র প্রায় তিনশত গাড়ি ভাঙচুর করা হয়েছে আর পোড়ানো হয়েছে আটটি গাড়ি।”

রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ফলে গত কয়েকদিনের মতই ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বুধবার সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও বৃষ্টির মধ্যে স্কুল কলেজের ইউনিফর্ম পরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তারা সব ধরনের পরিবহনের লাইসেন্স যাচাই করে দেখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর