,

‘শাজাহান বলো রাঙ্গা বলো কিছুই রবে না’

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।নিজের ভেরিফায়েড ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন।

তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো করেই জানেন এই ছেলেমেয়েরা আজীবন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইসেন্স চেক করবে না, লেন নিয়ন্ত্রণ করবে না। তারা এটা করছে আমাদেরকে দেখিয়ে দিতে যে আমরা কী রকম অযোগ্যতার সঙ্গে সড়ক পরিবহন খাতকে ডিল করছি। তারা এটাও দেখিয়ে দিচ্ছে আমাদের পরিবহন সেক্টর কীভাবে ফোকলা করে দিয়েছে শাজাহান-রাঙ্গা-বিআরটিএ-পুলিশ চক্র। তারা একই সঙ্গে তাদের রাজনীতি সচেতনতাও দেখিয়ে দিচ্ছে।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, এখন তাদের বাড়ি ফেরাতে হলে আপনাকে তো এমন একটা উদ্যোগ নিতে হবে যাতে তারা বিশ্বাস করতে পারে পরিবর্তন আসবে, যাতে তারা বিশ্বাস করতে পারে শাজাহান বলো রাঙ্গা বলো কিছুই রবে না রে! আপনার মেয়র আনিস ভাইও তো এই উদ্যোগ নিতে চেয়েছিল। আপনার সামনে সুযোগ আসছে এটাকে ঢেলে সাজানোর। সড়ক পরিবহন ব্যবস্থাপনা এনালগ রেখে আপনি ডিজিটাল বাংলাদেশ কেমনে গড়বেন?তিনি লেখেন, দয়া করে দ্রুত উদ্যোগ নেন বাচ্চাদের বাড়ি ফেরানোর। কিন্তু সেটা পুলিশ বা মাস্তান দিয়ে না। কারণ সেটা কেবল তাদের আরও দীর্ঘমেয়াদে রাস্তায়ই রেখে দেবে।ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর