,

পুলিশের সঙ্গে মিলে তারা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর!

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কিশোর-কিশোরীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালায় পুলিশ এবং অজ্ঞাত পরিচয় কিছু যুবক। শিক্ষার্থীদের দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা পুলিশের সঙ্গে মিলে এই হামলা চালিয়েছে।

জানা গেছে, আজ বিকাল ৪টার দিকে মিরপুর ১৩ নম্বরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ এসে বাধা দেয়। এসময় ছাত্ররা ইট-পাটকেল ছুড়লে পুলিশ শুরু করে লাঠিচার্জ। এসময় একদল যুবককে লাঠি হাতে শিক্ষার্থীদের মারতে দেখা যায়। ১৩ ও ১৪ নম্বরের মধ্যে বিআরটিএ থেকে কাফরুল থানা হয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গেইট পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এই হামলায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কিছু কিশোর-কিশোরীদের। আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ-যুবলীগ মিলে এই হামলা চালিয়েছে। এদিকে পুলিশ বলছে, শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই কাফরুল থানায় হামলার চেষ্টা করায় তাদের প্রতিহত করা হয়েছে।তবে লাঠি হাতে ওই যুবকদের সম্পর্কে কিছু বলতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর