,

ঢাকার রাজপথে ‘ইমারজেন্সি লেন’! উদাহারণ সৃষ্টি করল কিশোররা!

news-image

ঢাকার হলো যানজটের নগরী। এই শহরের রাজপথে যাত্রীদের আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কেউ ট্রাফিক আইন মানে না। ইচ্ছেমতো গাড়ি চালায়। এই শহরেই আবার আছে নামীদামী সব হাসাপাতাল। কিন্তু যানজটের কারণে জরুরি কোনো রোগিকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব!

সভ্য ও উন্নত দেশগুলোর রাজপথে আলাদা ‘ইমার্জেন্সি লেন’ থাকে। প্রচণ্ড যানজটের মধ্যেও এই লেন দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়ি যেতে পারে। স্বাধীনতার ৪৭ বছর পরেও ঢাকার রাস্তায় এই দৃশ্য কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু যারা এসব ভাববেন, তাদের হাঁটুর বয়সী ছেলে-মেয়েরা ঢাকার রাজপথে ইমার্জেন্সি লেন তৈরি করে রীতিমতো অবাক করে দিয়েছে!

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। দেখা যাচ্ছে, অবরোধের মধ্যে লম্বা যানজটে পড়েছে প্রাইভেট গাড়িগুলো। এই ছেলে-মেয়েরা রোড ডিভাইডারের পাশে একটি আলাদা লেন তৈরি করে দিয়েছে! সেই লেন দিয়ে হুঁশ হঁশ করে বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। যানজটের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না রোগিদের!

অবিশ্বাস্য লাগছে তাই না? এই কিশোররা তো প্রমাণ করে দিল যে, সামান্য সদিচ্ছা থাকলেই এই দেশকে আমরা সুন্দরতম করে গড়ে তুলতে পারি। সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করতে পারেনি, সেটাই করেছে কিশোর-কিশোরীরা। ওরা রাজপথ থেকে ঘরে ফেরার পর এই ‘ইমার্জেন্সি লেন’ কি ঠিক রাখতে পারবে সরকার?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর