,

‘আমি দেশ কখনোই ছাড়বো না’

news-image

আমি দেশ কখনোই ছাড়বো না। তবে ডুয়াল সিটিজেনশিপ পেলে নিশ্চয়ই ভারতের সিটিজেনশিপ নিতাম। কলকাতার মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের সিটিজেনশিপের দিকে তিনি তাকিয়ে রয়েছেন কি না- এ প্রশ্নের উত্তরে জয়া বলেছেন, একবারেই ভুল। জয়া বর্তমানে ঢাকা ও কলকাতায় থাকছেন ভাগাভাগি করে। কলকাতায় ফ্ল্যাটও নিয়েছেন।

কলকাতার অনেক ছবিতেই তিনি কাজ করছেন। তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে ইন্ডাস্ট্রিতে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে সম্পর্কে জয়া আহসান বলেছেন, সময় হলে নিশ্চয়ই বিয়ে করব। আসলে বিয়ে নিয়ে আমার মধ্যে একটা ভীতিও রয়েছে। জয়ার মতে, যখন কাজ করি তখন তা খুব মন দিয়ে করি। তাই বিয়ে করলে সংসারটাও মন দিয়ে করব। তবে এতকিছু একসঙ্গে মন দিয়ে করা যায় না। ভীতি সেখানেই। বর্তমানে কলকাতায় জয়ার ‘ক্রিসক্রস’ ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায়। এই ছবিতে তিনি খুব সাহসী চরিত্রে অভিনয় করেছেন। অন্তত টিজার দেখে তাই মনে হয়েছে। অথচ এই জয়াই এক্সপোজার বেশি থাকবে বলে সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’তে অভিনয় করতে রাজি হননি। জয়া বলেছেন, আমার দেশের দর্শক যেভাবে আমায় দেখতে পছন্দ করেন, সেটা মাথায় রেখে চরিত্র নির্বাচন করতে হয়। তিনি আরো বলেছেন, এই মুহূর্তে এমন কোনো চরিত্র করতে চাই না, যা দেখে আমার দেশের মানুষ খুশি হবেন না। তবে তিনি জানিয়েছেন, সবকিছুর একটা সময় থাকে। এক্সপোজার রয়েছে এমন চরিত্র কখনও নিশ্চয়ই করব না।

কখন করব, সেটা সময়ই বলে দেবে। জয়া বেশ প্রত্যয়ের সঙ্গে মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছেন, আমি যখন যে কাজ করি তা চূড়ান্ত পেশাদারির সঙ্গে করি। অন্য এক প্রসঙ্গে তার বক্তব্য, আর্টিস্ট হিসেবে আমার মুডসুইং, এলোমেলো জীবন সবই আছে। কিন্তু পাশের মানুষটার কথাও আমি খুব ভাবি। তাই কমিটেড হয়ে পড়ি খুব সহজেই। এখন কমিটমেন্টের মধ্য থেকে নিজে যথেচ্ছ সাঁতার কাটার ফলে অন্য মানুষটির গায়ে পানি যাতে না ছিটকে যায়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। জয়ার এসব কথার মধ্যে অনেকে অনেক রকম ইঙ্গিত খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। তবে সময়ই সব বলে দেবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর