,

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সোহেল তাজের একাত্মতা

news-image

অনলাইন ডেস্ক : নিরাপাদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেকে এক স্ট্যাটাসে একথা জানান তিনি।

মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, আমি আমার শিক্ষার্থী ভাই বোন, অভিভাবক এবং সকল সাধারণ মানুষের নিরাপদ সড়কের দাবির সাথে একত্মতা প্রকাশ করছি ও সমর্থন জানাচ্ছিI

তিনি বলেন, নিরাপদ সড়ক এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং এই বিষয় নিয়ে আমি বেশ কিছু উদ্যোগও নিয়েছিলামI প্রয়োজনে আমি সরকারকে এর সমাধানে সহায়তা করতে প্রস্তুতI

ফেসবুকের পোস্টে নিজের অবস্থান জানানোর পাশাপাশি জাতীয় দৈনিক ২০১০ সালে দেওয়া তার সাক্ষাৎকারের লিংক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘২০১০ সালে আমি বলেছিলাম: সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি নীরব সুনামি।’

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস