,

সেশনসকে রাশিয়া তদন্ত বন্ধের আহবান ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া তদন্ত বন্ধ করতে নিজের অ্যাটর্নি জেনারেলের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের প্রতি ‘এই মুহূর্তে’ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত বন্ধ করতে আহবান জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে এক টুইটে স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্তকে ‘উইচ হান্ট’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশ বাজে পরিস্থিতি এখন। এই পাতানো ‘উইচ হান্ট’ যাতে দেশকে আরও বেশি কলঙ্কিত করতে না পারে, সেজন্য অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের উচিত এটি এখনই বন্ধ করা। বব মুয়েলার সম্পূর্ণই সাংঘর্ষিক একজন ব্যক্তি। যে ১৭ ডেমোক্রেট সহযোগী তার হয়ে নোংরা কাজ করছেন তারা, যুক্তরাষ্ট্রের লজ্জার কারণ।’

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগের তদন্ত করছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার। এই তদন্তের কারণে, ২০১৭ সালে একবার তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া তিনি সেশনসকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও অনুশোচনা করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছিল।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার প্রতি প্রেসিডেন্টের স্ব-সংশ্লিষ্ট তদন্ত বন্ধ করার এই আহ্বান বেশ অস্বাভাবিক।

তার এই টুইটের পর অনেক আইনজীবী প্রশ্ন তুলেছেন, একে বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা বলা যায় কিনা। তবে প্রেসিডেন্টের আইনজীবীরা বলছেন, এটি কোনো আদেশ নয়। বরং, প্রেসিডেন্টের নিজস্ব মতামত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর