,

পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ

যে সব পুলিশ সদস্যদের গাড়ি আছে, তাদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।

জানা গেছে, রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গত বুধবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাস আটকে চালকদের কাছে লাইসেন্স দেখতে চান আন্দোলনকারীরা। এমনিভাবে এক পুলিশের এক কর্মকর্তার মোটরসাইকেলে (ঢাকা মেট্রো হ ৩৫-৫৩২৭) আটকে তার কাছে লাইসেন্স দেখতে চান।

পুলিশ কর্মকর্তাকে শিক্ষার্থীরা বলেন ওঠেন, আমাগোরে তো ঠিকই ধরেন, এখন আপনার লাইসেন্সটা দেখান। ওই কর্মকর্তার পাশে দাঁড়ানো আরেক কর্মকর্তা ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

মোটরসাইকেলে বসে থাকা পুলিশ কর্মকর্তা নিজেই বলেন, ‘বাবারা ভুল হয়েছে আমাকে যেতে দাও। এ সময় তিনি লাইসেন্স না থাকার কথা স্বীকার ও ভুল হয়েছে বলে এ যাত্রায় বাঁচেন।’

এক মিনিট ৩৮ সেকেন্ডের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে শিক্ষার্থীদের এবং পুলিশ কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

আরেকটি ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের ভিডিওতে হাসান নামের এক মধ্যবয়সী পুলিশ সদস্যকে লাইসেন্স দেখাতে বলেন শিক্ষার্থীরা। তিনি মানিব্যাগ হাতড়ে লাইসেন্স খুঁজছিলেন। পরে একটি লাইসেন্স বের করলেও সেটির মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে বলে জানা গেছে। ৩০ সেকেন্ডের অন্য একটি ভিডিওতে ফিরোজ নামের আরেক ট্রাফিক কনস্টেবলকে ঘিরে লাইসেন্স আছে কি-না জানতে চাওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় পুলিশ কনস্টেবল পুলিশের লাইসেন্স লাগে না এমন কথা বলেছে জানালে অন্যান্য শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর