,

৯ দফায় উল্লেখ না থাকলেও নতুন করে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি

news-image

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরপরই নয় দফা দাবি জানিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কলেজের শিক্ষার্থীরা। এরপর আন্দোলনে একাগ্রতা প্রকাশ করে সারা ঢাকা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথে নামে।

তবে তখন শিক্ষার্থীরা যে নয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল তাতে নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ করার কোন বিষয় উল্লেখ ছিল না। সেখানে দ্বিতীয় দফা হিসেবে উল্লেখ ছিল- “নৌ-পরিবহন মন্ত্রীকে তার বক্তব্যের জন্য নি:শর্ত ক্ষমা চাইতে হবে” এমন। তবে আন্দোলনের পাঁচ দিনের মাথায় হঠাৎ নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া এ নিয়ে ফেসবুকেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও ইভেন্ট তৈরি করে কেবল মাত্র নৌমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামার ডাক দেয়া হচ্ছে। সরকার যখন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়ে তাদের ঘরে ফিরে যেতে বলেছেন ঠিক সেই সময় কেন নয় দফা দাবির বাহিরে নৌ মন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সচেতন মহল।

এর আগে শিক্ষার্থীদের দেওয়া নয় দফা দাবিতে ছিলো- বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে, নৌ-পরিবহন মন্ত্রীকে তার বক্তব্যের জন্য নি:শর্ত ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটোওভার ব্রীজ ব্যবহারের ব্যবস্থা করতে হবে, প্রত্যেক সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাতে স্পীডব্রেকার দিতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে, শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে, ঢাকাসহ সারাদেশের শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে, ফিটনেসবিহীন ও লাইসেন্স বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে, বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর